সর্বশেষ:
সীতাকুণ্ডে ভারত সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগব্যায়াম অনুষ্ঠান
সীতাকুণ্ডে ভারত সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগব্যায়াম অনুষ্ঠান
টেলিগ্রাফ চট্টগ্রাম: সীতাকুণ্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ‘শঙ্কর মঠ ও মিশন’-এর সহযোগিতায় মঠ ও মিশন প্রাঙ্গণে এক প্রাণবন্ত যোগব্যায়াম অনুষ্ঠান আয়োজন করেছে চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশন।
অনুষ্ঠানে সহকারী হাইকমিশনের কর্মকর্তা, মঠ ও মিশনের প্রতিনিধি এবং স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ ও যোগপ্রেমীরা অংশ নেন। শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে যোগচর্চার সুফল সম্পর্কে আলোকপাত করা হয়।
উপস্থিত প্রশিক্ষকদের পরিচালনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন আসন ও প্রাণায়াম প্রদর্শন করেন। বিশ্বশান্তি, সম্প্রদায়িক সম্প্রীতি এবং স্বাস্থ্যকর জীবনধারা বিকাশে এ ধরনের যৌথ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।